০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে যুবদল নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাচায়ানীতে বিশাল মানববন্ধন।

  • Update Time : ০৭:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 14

স্টাফ রিপোর্টঃ-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও সাচায়ানী গ্রামের কৃতি সন্তান নুরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। গত ২৩ মার্চ সোমবার বিকেল ৩টায় সাচায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সাচায়ানী গ্রামসহ পার্শ্ববর্তী তিন গ্রামের বিশিষ্ট মুরুব্বি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক যুবক ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, একই গ্রামের হারিছ আলীর স্ত্রী শিতারা বেগম পরিকল্পিতভাবে নুরুল ইসলামের সম্মানহানি করতে ফেসবুকে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছেন। শিতারা বেগম জনসম্মুখে নুরুল ইসলামের নামে যে ৬০ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনেছেন, তার কোনো ভিত্তি বা প্রমাণ নেই। এমনকি নুরুল ইসলামের সাথে ওই মহিলার কোনো পূর্ব পরিচয়ও নেই।

স্থানীয়রা জানান, নুরুল ইসলাম একজন প্রতিষ্ঠিত সমাজসেবক ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে এলাকায় অত্যন্ত সুপরিচিত। তার ভাইয়েরা প্রবাসে বসবাস করেন এবং তারা নিয়মিত তাকে আর্থিক সহযোগিতা পাঠিয়ে থাকেন। তার পারিবারিক ও অর্থনৈতিক সচ্ছলতা প্রশ্নাতীত। অথচ একজন সজ্জন ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করতে শিতারা বেগম এই হীন পথ বেছে নিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, শিতারা বেগম একজন উশৃঙ্খল প্রকৃতির মহিলা। তিনি এর আগেও গ্রামের অনেক নিরপরাধ মানুষের নামে এমন মিথ্যা ও বানোয়াট কাহিনী সাজিয়ে হয়রানি করেছেন। কেউ তার এসব অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও মানহানির হুমকি দেন তিনি। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।

মানববন্ধন থেকে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে নুরুল ইসলামের বিরুদ্ধে চলমান এই মিথ্যা অপপ্রচার বন্ধ করতে হবে। একজন নিরপরাধ নাগরিকের সম্মান রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় গ্রামবাসী ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে।
-জ টুডে/ মাহবুব

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে যুবদল নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাচায়ানীতে বিশাল মানববন্ধন।

Update Time : ০৭:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬