জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন
- Update Time : ০৩:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 20
ডেস্ক রিপোর্টঃ-
দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুদ রয়েছে বলে জানিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
জ্বালানি বিভাগের তথ্যানুযায়ী, বর্তমানে মজুতকৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন।
বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে মজুদথাকা এই জ্বালানি তেল দিয়ে আগামী ১৫ থেকে ১৬ দিন পর্যন্ত দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
কর্মকর্তারা আরও জানান, এই সময়ের মধ্যেই বেশ কয়েকটি জ্বালানি তেলবাহী জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। ফলে আপাতত দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতির আশঙ্কা নেই।
অপরদিকে জ্বালানি তেলে মজুতদারী রোধে ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে গত ৩ মার্চ থেকে ৩ হাজার ৫৫৯টি অভিযান পরিচালনা করেছে মন্ত্রণালয়। অভিযানে ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার ডিজেল, ২৮ হাজার ৯৩৮ লিটার অকটেন ও ৬০ হাজার ২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।
পরিচালিত অভিযানে দায়ের করা ১২৪৪টি মামলায় মোট ৮৪ লাখ ৫১ হার হাজার জরিমানা করা হয়েছে।
সুত্র ইত্তেফাক













