১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর থানা কর্তৃক ৮০ লিটার বাংলা মদ উদ্ধার
- Update Time : ০৯:৪১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 25
স্টাফ রিপোর্টঃ-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮০ লিটার অবৈধ বাংলা মদ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (৩ এপ্রিল) জগন্নাথপুর থানার একটি চৌকস দল উপজেলার একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি স্থান থেকে প্রায় ৮০ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়। ত
জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
জটুডে/মাহবুব












