১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে ভূমি সেবা মেলা-২০২৬ অনুষ্ঠান উদ্বোধন করেন মঈনুল ইসলাম খান (এমপি)

  • Update Time : ০১:০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 11

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

“জনবান্ধব অটোমেটেড ব্যবস্থাপনা:সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এ শ্লোগানকে সামনে রেখে জনগনকে ডিজিটাল ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দিতে এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশের ন্যায় মানিকগঞ্জের সিংগাইরে একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপি “ভূমিসেবা মেলা-২০২৬”।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মাঠে বেলুন উড়িয়ে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত এর শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার খায়রুন্নাহার। এতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত। তিনি বক্তব্যে বলেন, ভূমি জটিলতা নিরসন ও ভূমি সেবা জনগনের দূরগোড়ায় পৌছে দিতে আমাদের চেস্টা অব্যাহত থাকবে। ভূমি মালিকদের নিয়মিত কর পরিশোধ, নামজারিতে কোন ধরনের যাতে ভোগান্তি না হয় সেবাগ্রহীতাদের আশ্বস্ত করেন। তিনি আরো বলেন, সিংগাইর উপজেলায় ভিএস রের্কডে ভূমি মালিকদের যাতে কোন প্রকার হয়রানির স্বীকার না হতে হয় সে দিকে তিনি নজর রাখবেন বলে জানান। একই সঙ্গে সর্বস্তরের মানুষকে মেলায় এসে সেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এতে অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম,সাব-রেজিস্টার মোসা. মাহমুদা আক্তার সেটেলমেন্ট অফিসার মো. শান্তি মনি চাকমা, বীরমুক্তিযোদ্ধা মফতেজুর রহমান বিবেক, সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ, সিংগাইর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মো. মোবারক হোসেন প্রমুখ। সেবাগ্রহীতাদের মধ্যে থেকে বক্তব্যে দেন, গোলাম মওলা ও জাহিদ ফকির। এসময় উপজেলা প্রশাসন ও ভূমি অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারি, মুক্তিযোদ্ধাগন ও স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিশেষে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহারের বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
 উল্লেখ্য, মঙ্গলবার ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হয়েছে। সারাদেশে বিভাগীয় শহরসহ প্রতিটি জেলা ও উপজেলায় উৎসবমুখর পরিবেশে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে ২১ মে পর্যন্ত।
ডিজিটাল ভূমি সেবাকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করতে মেলা প্রাঙ্গণে সরাসরি বিভিন্ন সেবা দেওয়া হবে এবং ধারণা দেওয়া হবে। এর মধ্যে মেলা প্রাঙ্গণেই ই-নামজারির আবেদন জমা দেওয়া যাবে। অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধে সরাসরি সহায়তা পাবেন সেবাগ্রহীতারা। খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ এবং ডিসিআর প্রাপ্তি সহজ করা হবে। ডিজিটাল মৌজা ম্যাপ সংগ্রহ সংক্রান্ত তথ্য ও সেবা। মেলায় সাধারণ মানুষের সুবিধার্থে সহজ ভাষায় লেখা ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেট বিতরণ করা হবে। ভূমি সেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ বা জিজ্ঞাসার জন্য জাতীয় হটলাইন ১৬১২২ সম্পর্কে মেলায় সচেতনতা তৈরি করা হবে।

Please Share This Post in Your Social Media

সিংগাইরে ভূমি সেবা মেলা-২০২৬ অনুষ্ঠান উদ্বোধন করেন মঈনুল ইসলাম খান (এমপি)

Update Time : ০১:০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬