০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেডিএ’র চেয়ারম্যান এর সাথে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিবের মতবিনিময়
- Update Time : ১১:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 11
স্টাফ রিপোর্টার:
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা-কে অভিনন্দন জ্ঞাপন ও মতবিনিময় করেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় সদস্য, খুলনা জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। আজ ২৫ জুন রাতে চেয়ারম্যানের নিজ বাসভবনে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে ক্রেস্ট প্রদান করে এই অভিনন্দন জানানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন নিরাপদ খুলনা চাই-এর সভাপতি সরদার বাদশা, গবেষক, উন্নয়ন কর্মী বাহলুল আলম, কবি মোঃ রহমত আলী, মোঃ রহমান আলী জীবন, মুসলিমা বেগমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মতবিনিময়কালে খুলনার পরিকল্পিত উন্নয়নে নবনিযুক্ত চেয়ারম্যানের সফল নেতৃত্ব কামনা করেন।











