২০২৬-২৭ অর্থবছরে কটিয়াদী পৌরসভার ২৪ কোটি টাকার বাজেট ঘোষণা
- Update Time : ০১:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 4
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন তহবিলে মোট ২৪কোটি ১২ লক্ষ ৫৫হাজার ৬৫টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
২৯শে জুন কটিয়াদী পৌরসভা মিলনায়তনে কটিয়াদী পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারনার সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রেখেই প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা। প্রস্তাবিত এই বাজেটে পৌরসভার অব কাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও স্মার্ট পৌরসভা গড়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এবারের বাজেটের বিভিন্ন তথ্য থেকে জানা যায়, বাজেটে মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ৪কোটি ৫৬ লক্ষ ৭হাজার৮৭৫ টাকা। রাজস্ব উন্নয়ন খাতে যেমন আয় ধরা হয়েছে ৭কোটি ৮৬ লক্ষ্য ৩৯৮ টাকা ৬৫পয়সা এবং রাজস্ব উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫কোটি৩৫ লক্ষ ৪৭হাজার ২৯০টাকা ৬৫পয়সা। রাজস্ব উদ্বৃত্ত ২কোটি৪৯ লক্ষ ৫৩হাজার ১০৮টাকা ৬৫ পয়সা। উন্নয়ন আয় ১৬ কোটি ২৬লক্ষ ৫৪ হাজার৭৬৬টাকা৭১ পয়সা। উন্নয়ন ব্যয় ১৪ কোটি ২০ লক্ষ টাকা, উদ্বৃত্ত ২ কোটি ৬ লক্ষ ৫৪ হাজার ৭৬৬ টাকা ৭১ পয়সা।
পৌর কর্তৃপক্ষ জানান বর্তমান বাজেট সম্পূর্ণ জনকল্যাণমুখী এবং এলাকার সার্বিক অবকাঠামগত উন্নয়ন, রাস্তাঘাট নির্মান,ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখেএ বাজেট প্রণয়ন করা হয়েছে। নতুন কোন কর আরোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করায় নাগরিক সমাজ ও পৌর এলাকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ী মহল এ বাজেটকে খুবই ইতিবাচক মনে করছেন।
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা কারার দিদারুল মতিন, সহকারী প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।









