খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের ফুলেল শুভেচ্ছা
- Update Time : ০৮:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 12
স্টাফ রিপোর্টার:
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান জনাব শফিকুল আলম মনা-কে
১জুলাই বুধবার সকালে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব।
সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আলী বাবু-এর নেতৃত্বে ক্লাবের সহ-সভাপতি, ট্রেজারার, নির্বাহী সদস্য এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল কর্মজীবন ও দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি শেখ মনজুর হাসান অপু, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, ট্রেজারার কে. এম. আশরাফুল আলম নান্নু, নির্বাহী সদস্য সৈয়দ সাজ্জাদ আলী, কাদের, সোহেল মাহমুদ, শফিকুল ইসলাম তুহিনসহ ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্রীড়াঙ্গনের উন্নয়ন, সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।









