০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগে ভরসার প্রতীক বিজিবি নিরাপদে ফিরলেন ১৮ পর্যটক

  • Update Time : ০৩:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 13

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধীনস্থ থানচি বিওপি-এর দায়িত্বপূর্ণ এলাকায় পর্যটকরা প্রায় ৩ (তিন) দিন আটকা পড়ে ছিলেন। বিষয়টি অবগত হওয়ার পর বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস-এর নির্দেশনায় থানচি বিওপি তাৎক্ষণিকভাবে পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখে। একই সঙ্গে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়।

অদ্য ১০ জুলাই ২০২৬ তারিখে আবহাওয়ার উন্নতি ও সড়ক যোগাযোগ আংশিক স্বাভাবিক হলে থানচি বিওপি-এর তত্ত্বাবধানে সিভিল যানবাহনের মাধ্যমে পর্যটকদের নিরাপদে বলিপাড়া ব্যাটালিয়ন সদরে আনা হয়। পরবর্তীতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর সার্বিক নিরাপত্তা ও তত্ত্বাবধানে তাদের নিরাপদে বান্দরবান পৌঁছে দেওয়া হয়।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধস ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে সাধারণ জনগণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্ধার কার্যক্রম পরিচালনা ও মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা দায়িত্বশীল ও প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

দুর্যোগে ভরসার প্রতীক বিজিবি নিরাপদে ফিরলেন ১৮ পর্যটক

Update Time : ০৩:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬