০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ মাসে ৮২৪টি নির্যাতন

  • Update Time : ০৫:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 14

জ্যোতি বাছাড়, ঢাকা

হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ (HRCBM) এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাত্র ছয় মাসে দেশে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের হলরুম-১ এ “Equal Citizens, Equal Justice” প্রতিপাদ্যে আয়োজিত জাতীয় সম্মেলনে সংস্থাটি “HRCBM: Six-Month Human Rights Report 2026” প্রকাশ করে।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট এবং HRCBM লিগ্যাল প্যানেলের সভাপতি ড. জে. কে. পল।

প্রতিবেদনের চিত্র
সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক অ্যাডভোকেট লাকী বাছাড় প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলেন, ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা এবং আটটি বিভাগের তথ্যের ভিত্তিতে এই ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে।

ছয় মাসের পরিসংখ্যান:
– ভূমি দখল, সম্পত্তিতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট: ২৩৪টি
– অপহরণ ও শারীরিক হামলা: ২২৩টি
– হত্যা ও রহস্যজনক মৃত্যু: ১৬৮টি
– মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর: ১৪১টি
– যৌন সহিংসতা, ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণ: ৪১টি
– ধর্ম অবমাননাসংক্রান্ত ঘটনা: ১৭টি

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের রহস্যজনক মৃত্যু, বিশেষ করে ঝুলন্ত মরদেহ উদ্ধার ও অন্যান্য অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে মব সহিংসতা, সংখ্যালঘু পরিবারের ওপর হামলা এবং ধর্মীয় উপাসনালয়ে ভাঙচুরের ঘটনাও বাড়ছে।

এছাড়া অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের নিখোঁজের ঘটনা বাড়ছে বলে দাবি করা হয়। সংস্থাটির ভাষ্য, অনেক ক্ষেত্রে নিখোঁজ কিশোরীদের ধর্মান্তরিত করা হয়েছে এবং উদ্ধার হওয়া কয়েকজন যৌন সহিংসতার শিকার হয়েছে।

যা দাবি করল HRCBM
সম্মেলন থেকে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোর সত্যতা যাচাইয়ের জন্য স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠন, ট্রানজিশনাল জাস্টিস বাস্তবায়ন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কার্যকর তদন্ত ও দ্রুত বিচার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়।

একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার সঙ্গে HRCBM-এর প্রতিনিধি দলের জরুরি বৈঠকের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, “ধর্ম, জাতিগত পরিচয় বা বিশ্বাস নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।”

সম্মেলনে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ, ধর্মতাত্ত্বিক গবেষক ড. মোহাম্মদ আব্দুল হাই প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন অ্যাডভোকেট শঙ্কর চন্দ্র দাস।

Please Share This Post in Your Social Media

৬ মাসে ৮২৪টি নির্যাতন

Update Time : ০৫:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬