১১:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায়বিচার প্রতিষ্ঠায় একসাথে কাজের আহ্বান পুলিশ সুপারের

  • Update Time : ০৯:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 14

মোঃ মাফুজুর রহমান, নওগাঁ:

নওগাঁয় ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ ও সরকারি কৌশলীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁ জেলার বিজ্ঞ সরকারি কৌঁসুলি পিপি, জিপি এবং অন্যান্য এডভোকেটদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা পরিচালনা, তদন্ত কার্যক্রম এবং পুলিশের সঙ্গে আইন কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

আলোচনা
সভায় নওগাঁ জেলার পিপি এবং এপিপিরা বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন। সম্মানিত সরকারি কৌসুলীগণ মামলার তদন্ত, সাক্ষী হাজিরা, কেস ডকেটসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন। এসময় পুলিশ কর্মকর্তাগণ আদালতে মামলা পরিচালনায় সরকারি কৌসুলীদের সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন।

পুলিশ সুপারের বক্তব্য
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আদালতের বিজ্ঞ কৌশলীদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করেন। তিনি বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে জনগণের স্বার্থে ন্যায়বিচার প্রতিষ্ঠায় একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

ন্যায়বিচার প্রতিষ্ঠায় একসাথে কাজের আহ্বান পুলিশ সুপারের

Update Time : ০৯:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬