১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেন্ডার সমতা প্রতিষ্ঠায় পিচবিল্ডারদের সচেতনতামূলক আয়োজন

  • Update Time : ০৭:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 16

সাদ্দাম হোসেন সাজ্জাদ, টেকনাফ:

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারভিত্তিক সহিংসতা ও বৈষম্য সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে কক্সবাজারের টেকনাফে পিচবিল্ডার সদস্যদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ২টা থেকে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার আলী আকবর পাড়ার মেঘনা পিচ ক্যাপে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক পিচবিল্ডার সদস্য অংশগ্রহণ করেন।
সেডের প্রতিনিধি আসিফ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সাদ্দাম হোসেন সাজ্জাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রাহামা আক্তার।অনুষ্ঠানে পিচবিল্ডার দলের সদস্য ও চ্যাম্পিয়নরা বক্তব্য রাখেন। আলোচনায় বক্তারা লিঙ্গভিত্তিক সহিংসতা, নারীর প্রতি সহিংসতা, সামাজিক বৈষম্য এবং নারী-পুরুষের সমঅধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু একটি পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজের সমস্যা। সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ এবং তরুণ প্রজন্মকে একসঙ্গে কাজ করতে হবে। যুবসমাজকে সচেতন ও সম্পৃক্ত করার মাধ্যমে একটি নিরাপদ, সমতাভিত্তিক ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দঘন খেলাধুলা। সাংস্কৃতিক পর্বে পিচবিল্ডার সদস্যরা গান পরিবেশন করেন। গান ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।পরে অংশগ্রহণকারীদের নিয়ে মিউজিক্যাল চেয়ার, ফিলো পাসিং ও টার্গেট বাস্কেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেয়েদের মধ্যে বিজয়ী হন মরিয়াম, এলাকিং ও ইসমত জাহান। ছেলেদের মধ্যে বিজয়ী হন সাইফুল আলম, দুর্লভ দাদ ও পবিত্র দাশ।আয়োজকরা জানান,তরুণদের মধ্যে জেন্ডার সমতা,পারস্পরিক সম্মান, সহনশীলতা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের মানসিকতা গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

জেন্ডার সমতা প্রতিষ্ঠায় পিচবিল্ডারদের সচেতনতামূলক আয়োজন

Update Time : ০৭:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬