০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

  • Update Time : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 15

শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। সোমবার (১৭ আগস্ট) তিনি জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ সঞ্চিতা বিশ্বাস।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দিদের আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি কারাগারের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং বন্দিদের সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক কারাগারে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বন্দিদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কারাগারের সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে কারাগারের বাইরে অপেক্ষমাণ বন্দিদের স্বজনদের সঙ্গেও কথা বলেন জেলা প্রশাসক। এ সময় স্বজনরা কারাগারের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

জেলা প্রশাসকের এ পরিদর্শনের মাধ্যমে কারাগারের নিরাপত্তা, শৃঙ্খলা, বন্দিদের সেবা ও মানবিক পরিবেশ নিশ্চিতকরণে প্রশাসনের নজরদারি আরও জোরদার হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

Update Time : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬