জগন্নাথপুরে নবযোগদানকৃত শিক্ষকদের বরন করলো সহকারী শিক্ষক সমিতি
- Update Time : ০৮:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 3

স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে নবযোগদানকৃত শিক্ষকদের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত বরন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার।
উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিনের পরিচালনায়
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুল আলম,
জগন্নাথপুর পৌর বিএনপি আহ্বায়ক কবি সালাহ উদ্দিন মিঠু, উপজেলা ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ গোলাম রাব্বি জাহান, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাবেক প্রতিষ্টাতা সভাপতি মোঃ আলমগীর হোসেন।
নবযোগদানকৃত শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন, মোঃ হুমায়ুন কবির ও মোঃ জেবুল মিয়া। অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোরশেদুর রহমান, শংকর চন্দ্রনাথ, শহিদুর রহমান উজ্জল, সহকারী শিক্ষক আতাউর রহমান, নীলকান্ত দাস, সুভাসিন্দু দে বাপ্পি, আশরাফ মিয়া,
নৃপেশ তালুকদার ,তানভীরুল হক, শাহ আলম, শামসুল ইসলাম, এহসানুল মাহবুব ,নুর আহমদ, রাজন সূত্রধর, রিপন সূত্রধর, বিজয় দাস, মাহবুব শাকিল, সোনিয়া বেগম মিলি, সুমি বেগম, সুমা আক্তার, শিপা বেগম, জাহাঙ্গীর আলম, মনিবুর রহমান জিয়া, জামিনুর রহমান, রুহুল আমীন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবযোগদানকৃত সহকারী শিক্ষকবৃন্দ সহ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।###



















