০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার থেকে পর্নোগ্রাফি মামলার আসামী আজিজ গ্রেফতার
- Update Time : ০১:২৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 3
স্টাফ রিপোর্টারঃ-
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী আব্দুল আজিজ (২৪)কে কক্সবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুল আজিজ কক্সবাজার জেলার উখিয়া থানার মধ্যম ফারির বিল গ্রামের ফুরকানের ছেলে।
জগন্নাথপুর থানার মামলা নং-৭, তারিখ ১০-১০-২০২৬ ইং। মামলাটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই মো. সাব্বির হোসেনের নেতৃত্বে একদল পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় একটি হোটেল থেকে আব্দুল আজিজকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী আব্দুল আজিজকে রবিবার (১৮ অক্টোবর) সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। ####



















