থানচিতে বাল্যবিবাহ বন্ধে সচেতনতা সভা
- Update Time : ০৩:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 11
কাইথাং খুমী, থানচি (বান্দরবান) প্রতিনিধি:
“বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী ও শিশু দিবস পালিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর, ২০২৬) ইউএনডিপি’র উদ্যোগে অংহ্লা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি পালিত হয়। জনাব সামপুই বম-এর সার্বিক পরিচালনায় বর্ণাঢ্য র্যালি শেষে বিদ্যালয় কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লুথাং খুমী, ইউপি সদস্য ও জনাব লাইথাং খুমী, সাবেক ইউপি সদস্য। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ বন্ধ এবং মেয়ে ও শিশু অধিকারে বিনিয়োগ করতে সমাজ ও পারিবারিক সচেতনতার কোনো বিকল্প নেই। সহনশীল জাতি ও উন্নত সমাজ গড়তে হলে সচেতনতার শুরু নিজের ঘর থেকেই করতে হবে।



















