১০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  • Update Time : ০৮:২৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 14
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

হারাধন সূত্র, ময়মনসিংহ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শেরপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্য ও সংগীতের মাধ্যমে সাম্য, মানবতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে চিরন্তন বার্তা রেখে গেছেন, তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Please Share This Post in Your Social Media

শেরপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Update Time : ০৮:২৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬