বিশ্বনাথে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি লুনা
- Update Time : ১২:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 12
বিশ্বনাথ প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত দলীয় নেতাকর্মী ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার। তাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন সরকার। এজন্যই সরকারের গ্রহণ করা সকল প্রকল্পেই আমরা সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণের জন্য নির্দিষ্ট একটি বরাদ্দ রেখেই কাজ করছি। শারদীয় দুর্গোৎসব যাতে সুষ্ঠু-সুন্দর ও আনন্দঘন পরিবেশের মাধ্যমে সম্পন্ন হয়, সেজন্য প্রশাসনের প্রতি সরকারের যেমন ব্যাপক নির্দেশ রয়েছে, তেমনি স্থানীয় পর্যায়ে আমাদের দলীয় নেতাকর্মীরাও সজাগ দৃষ্টি রাখছেন।”
পূজামণ্ডপগুলো পরিদর্শনকালে এমপির সঙ্গে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম, থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাবেক আহ্বায়ক গৌছ খান, বর্তমান সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নবেন্দু জ্যোতি দে, নিশি কান্ত পাল, রূপক কুমার দে, বিজন বৈদ্য, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, আসাদুজ্জামান নূর আসাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, আয়না মিয়া, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিন খান মুন্না, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, সহ-সভাপতি বিজয় দে, ডা. বিভাংশু গুণ বিভু, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, যুগ্ম সম্পাদক কাজল মালাকার, কোষাধ্যক্ষ প্রণঞ্জয় বৈদ্য অপু, সাংগঠনিক সম্পাদক সুমন দেব, দপ্তর সম্পাদক বাপন পাল, সহ-প্রচার সম্পাদক দিলীপ দাশ, সদস্য নেপাল দেব, সুভাষ দেব, অমিত দে, কর্ণ দেব, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কয়েছ শিকদার, বিএনপি নেতা হেলাল উদ্দিন, পৌর কৃষক দলের আহ্বায়ক নূর আলী, সদস্য সচিব আজিজুর রহমান আজিজ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক শানুর আলী, মহিলা দল নেত্রী বিলকিছ বেগম, রিমা বেগম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, আব্দুল লতিফ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম উদ্দিন, যুবদল নেতা আব্বাস আলী সুমন, সাইদুর রহমান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল প্রমুখ।



















