মদন থানা বার্ষিক পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার
- Update Time : ০৫:৩৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 15
হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
নেত্রকোণার মদন থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় তিনি মদন থানার সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার থানায় উপস্থিত হয়ে পর্যায়ক্রমে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সার্ভিস ডেলিভারি সেন্টার এবং থানা ব্যারাক পরিদর্শন করেন।
এ সময় তিনি থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) সাহিদুর রহমান, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।



















