জগন্নাথপুরে নিখোঁজের ১১দিন পর টমটম চালকের লাশ উদ্ধার ॥ আটক-১

মো: আব্দুল হাই:
জগন্নাথপুরে ঈদের আগের দিন টমটম গাড়ি সহ চালক সাইদুল ইসলাম (১৭) নিখোঁজ হওয়ার ১১দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১আগষ্ট) মধ্য রাতে অফিসার ইনচার্জ ওসি মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশদল দক্ষিন সুরমা থানা পুলিশের সহযোগিতায় সিলেট-ঢাকা মহাসড়কের এসএমপির দক্ষিন সুরমা উপজেলার রশিদপুর নামকস্থানে সড়কের খাল থেকে টমটম চালক সাইদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। সাইদুল ইসলাম টমটম গাড়ি সহ নিখোঁজ হওয়ার জিডির সূত্রধরে অফিসার ইনচার্জ ওসি মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ তদন্তকারী কর্মকর্তা এসআই অনিক দেব এর টানা ৮দিনের তদন্তে রবিবার ১৯আগষ্ট নিখোঁজ সাইদুল ইসলামের ব্যবহৃত টমটম গাড়িটি ব্রাক্ষনবাড়িয়া জেলার বিজয় নগর এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় ব্রাক্ষন বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আতুপুড়া গ্রামের গোপাল দেবের ছেলে কাজল দেবকে (২৭) আটক করা হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আটক কাজল দেবকে ব্যাপক জিজ্ঞাসাবাদে টমটম চালক সাইদুল ইসলাম হত্যাকান্ডের তথ্য প্রদান করে এবং তার তথ্যের ভিত্তিতে দক্ষিন সুরমা থানা পুলিশের সহযোগিতায় বুধবার মধ্য রাতে সিলেট-ঢাকা মহাসড়কের এসএমপির দক্ষিন সুরমা উপজেলার রশিদপুর নামকস্থানে সড়কের খাল থেকে সাইদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ওই দিন রাতেই ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও জড়িত অন্যান্য খুনীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে টমটম চালক সাইদুল ইসলামের লাশ পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে। পরিবারের মা, ভাই বোন সহ আত্মীয় স্বজনের বুকফাটা করুন আহাজারীতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। পিতৃহীন সংসারের চতুর্থ সন্তান সাইদুল ইসলামের লাশের সংবাদ মা সোনারা বেগম জানার পর থেকেই বার বার মুর্চা যাচ্ছেন। তার হাউ মাউ কান্নার সাথে নিহত সাইদুল ইসলামের সহপাঠি ও এলাকাবাসী ধুকরে ধুকরে কাদঁছেন।
প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বাউরকাপন গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে টমটম চালক সাইদুল ইসলাম (১৭) ঈদুল আযহার আগের দিন রবিবার সকাল ৬টায় বাড়ি থেকে বের হয়ে মীরপুর বাজার থেকে টমটম গাড়ি নিয়ে ভাঙ্গারী মালের ব্যবসায়ীর মালামাল নিয়ে পার্শ্ববর্তী বিশ্বনাথ উপজেলার বাগিচা বাজারের উদেশ্যে রওয়ানা হয়। ওই দিন থেকে টমটম গাড়ি সহ সাইদুল ইসলাম নিখোঁজ হয়। পরিবারের লোকজন তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় ব্যাপক খোজাখুঁিজ করেন। তার সন্ধান না পেয়ে নিখোঁজ সাইদুল ইসলামের বড় ভাই রিয়াজুল ইসলাম জগন্নাথপুর থানায় নিখোঁজ ডায়েরী রুজু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *