০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার-১০

  • Update Time : ১০:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯
  • / 750

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামী ১০জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) জগন্নাথপুর থানার এস আই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে এস আই অনিক চন্দ্র দেব, এ এস আই মুক্তার হোসেন, এ এস আই জাকির হোসেন ও এ এস আই হারুন অর রশীদ সহ পুলিশদল বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রামের মৃত তারিফ উল্ল্যার ছেলে রশিদ উল্ল্যাহ, ফুরকান উল্ল্যার ছেলে আজমান উল্ল্যাহ, আজমান উল্ল্যাহর ছেলে ছালেহ আহমদ, রশিদ উল্ল্যার ছেলে জালাল আহমদ, জাহাঙ্গীর মিয়া ও জাবেদ আহমদকে গ্রেফতার করেছেন। ওপর দিকে এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে এস আই রাজিব রহমান, এস আই আফছার আহম্মেদ, এ এস আই শিবলু মজুমদার ও এ এস আই শহিদুল ইসলাম সহ পুলিশদল অভিযান চালিয়ে পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের আমির আলীর ছেলে ধন মিয়া, মিলন মিয়া ও রিপন মিয়া এবং আব্দুল কাদিরের ছেলে আব্দুল আউয়ালকে গ্রেফতার করেন। একই দিন পৃথক অভিযানে থানার এ এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর শহরের বলবল এলাকার ছোয়াব আলীর ছেলে পলাতক আসামী ছাব্বির আহমদকে গ্রেফতার করেছেন। থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার-১০

Update Time : ১০:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯