স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে ডেঙ্গু রোগের প্রতিরোধ মূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সচেতনতামূলক সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুারো এর সহযোগিতায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর ডেঙ্গু প্রশিক্ষন ভবনে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ। পরিস্কার পরিচন্নতা এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধরের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: শারমিন আরা আশার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার ডা: সায়খূল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মোখলেছুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর ব্যবস্থাপনা কমিটির সদস্য বজলুর রশীদ চৌধুরী, দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: আব্দুল হাই, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আফছার আহম্মেদ প্রমূখ। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার ডা: সায়খূল ইসলাম মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, ডেঙ্গু রোগীদের জন্য বাড়িতে চিকিৎসা ও সচেতনতা সংক্রান্ত পারিবারিক স্বাস্থ্য কার্ড এবং ডেঙ্গু রোগীদের জন্য বাড়িতে বিপদজনক সংকেত সংক্রান্ত পারিবারিক স্বাস্থ্য কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্যে উপস্থাপন করা হয়।