স্টাফ রিপোর্টার:
এনজিও সংস্থা আশা’র জগন্নাথপুর ব্রাঞ্চ অফিসের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার ২শতাধিক দরিদ্র রোগীর ফিজিওথেরাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ৩দিন ব্যাপী ফিজিওথেরাপী চিকিৎসা সেবা সোমবার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে ব্রাঞ্চ অফিস প্রাঙ্গনে ফিজিওথেরাপী ক্যাম্পে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ। এনজিও সংস্থা আশা’র রিজিওনাল ম্যানেজার ক্ষিতিশ চন্দ্র দাশের সভাপতিত্বে ও জগন্নাথপুর ব্রাঞ্চ ম্যানেজার কাঞ্চন কৈরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন চন্দন মিয়া সৈয়দুন্নেছা কলেজের অধ্যক্ষ আলী আকবর হোসেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, আশা’র সহকারী ম্যানেজার মো: মনোয়ার হোসেন খান, শিক্ষা সুপারভাইজার ফয়ছল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল নাহার, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, ফিজিওথেরাপিষ্ট ডা: দেবাশীষ ঘোষ প্রমূখ।