০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মহিলা সমবায়ীদের প্রশিক্ষন কর্মশালা

  • Update Time : ০৬:৪৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯
  • / 822

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে পণ্য সামগ্রী উৎপাদনের মাধ্যমে মহিলা সমবায়ীদের আয়-বর্ধনমূলক ৫দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে পল্লী উন্নয়ন ও সমবায় কমিটির বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপির) সহায়তায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর অর্থায়নে ৩০জন মহিলা সমবায়ীদের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা আওযামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর রাজিব কুমার দাশ, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই প্রমূখ। ২৯ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৫দিন ব্যাপী ৩০জন মহিলা সমবায়ী প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করেছেন। প্রশিক্ষক হলেন সমবায়ী সমিতির সহকারি প্রশিক্ষক আশরাফুল হক ও জুবিলী আক্তার জয়া।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে মহিলা সমবায়ীদের প্রশিক্ষন কর্মশালা

Update Time : ০৬:৪৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯