স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে দু’জন গুনী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর ইউনাইটেড ফুটবল ক্লাবের উদ্যোগে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর ডিগ্রী কলেজের সাবেক শিক্ষানুরাগী সদস্য বিশিষ্ট সমাজসেবী সিদ্দিক আহমদ এবং জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর হাজি বাড়ির বাসিন্দা যুক্তরাজ্যে আওয়ামী লীগ নেতা শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ রফিক মিয়াকে এ সংবর্ধনা দেয়া হয়। রবিবার (পহেলা সেপ্টেম্বর) বিকেলে লুদরপুর মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্যে গুনী ব্যক্তিত্ব প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ শিশু, কিশোর, তরুন এবং যুব সমাজ দেশ এবং জাতির অগ্রসৈনিক উল্লেখ করে বলেন শিক্ষা ও খেলাধূলায় কৃতিত্বপূর্ন অবদান রাখায় দেশ ও বহির্বিশে^ ইতোমধ্যে সুনাম বয়ে এনেছে। শিক্ষার পাশাপাশি খেলাধূলা একটি অপরিহার্য্য অংশ উল্লেখ করে তিনি বলেন সামাজিক অবক্ষয়রোধে তরুন ও যুব সমাজকে অগ্রনী ভুমিকা রাখার আহবান জানান। তিনি মহতী এ অনুষ্টান আয়োজনে লুদরপুর ইউনাইটেড ক্লাবের সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান। সংবর্ধিত অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা দানশীল ব্যক্তিত্ব রফিক মিয়া এলাকার শিক্ষা, খেলাধূলা ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে ভুমিকা রাখায় লুদরপুর ইউনাইটেড ক্লাব সহ তরুন ও যুব সমাজের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন জীবন জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করলেও নিজ জন্ম মাটির প্রতি রয়েছে আমাদের নাড়ীর টান। সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভুমিকা রাখছেন উল্লেখ করে তিনি এলাকার বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতার আশ^াস দেন। লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ওয়ারিছ মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার মো: আবুল লেইছ, বর্তমান কাউন্সিলার মামুন আহমদ, লুদরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল কাদির, মাষ্টার আবু তাহিদ, মো: ছিদ্দেক, মো: আব্দাল মিয়া, মাসুক মিয়া, আফছর উদ্দিন মন্ডল, লুদরপুর ইউনাইটেড ফুটবল ক্লাবের টিম ম্যানেজার মো: জিলু মিয়া, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি হেলাল মিয়া, মাদ্রাসা শিক্ষক মাওলানা সৈয়দ মিজানুর রশীদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মো: ছাদিকুর আহমদ, জগন্নাথপুর পৌর যুবলীগ নেতা মো: সুমন মিয়া, লুদরপুর এলাকার বাসিন্দা সমাজকর্মী আলফু মিয়া, তোফায়েল আহমদ, আবুল ফজল, মাওলানা রুহেল মিয়া, ব্যবসায়ী কবির মিয়া, মো: এনছার মিয়া, মো: বেলাল আহমেদ, মো: সুজন আহমেদ, কলেজ শিক্ষার্থী ছইদুল আমীন, সজ্জাদুল হোসেন, ফার্ম ব্যবসায়ী ইমদাদুল হোসেন প্রমূখ। পরে সংবর্ধিত অতিথি সিদ্দিক আহমদ এর হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন লুদরপুর ইউনাইটেড ফুটবল ক্লাবের টিম ম্যানেজার জিলু মিয়া এবং সংবর্ধিত অতিথি রফিক মিয়ার হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক স্বপন আহমদ।