১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গৃহবধূকে ধর্ষনের চেষ্টায় যুবক গ্রেফতার
- Update Time : ০২:২৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
- / 831
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরের পল্লীতে গৃহবধূকে ধর্ষনের চেষ্টার অভিযোগে লিয়াকত আলীকে (২৬) পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত লিয়াকত আলী উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের মো: হুচন আলীর ছেলে। মঙ্গলবার (৩আগষ্ট) জগন্নাথপুর থানার এস আই মনিরের নেতৃত্বে পুলিশদল নাদামপুর এলাকায় অভিযান চালিয়ে লিয়াকত আলীকে গ্রেফতার করে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত মাসের ২৮ আগষ্ট রাত ৮টায় রেসনা বেগমের স্বামী জহুরুল ইসলাম দিন মজুরের কাজে বাহিরে থাকার সুযোগে লিয়াকত আলী ঘরে ঢুকে রেসনা বেগমকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এসময় রেসনা বেগমের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে লিয়াকত আলী পালিয়ে যায়। অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ধর্ষনের চেষ্টার অভিযোগে গৃহবধূ রেসনা বেগমের দায়েরকৃত মামলায় আসামী লিয়াকত আলীকে গ্রেফতার করা হয়েছে।










