জগন্নাথপুরে দুই যুবক নিখোঁজ ॥ থানায় জিডি

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুশ শহিদ ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনছার মিয়া একটি বিয়ের অনুষ্টানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে মঙ্গলবার সকাল ১১টা থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের লোকজন ব্যাপক খোজাখুজির পর আজ বুধবার সন্ধ্যায় নিখোঁজ আনছার মিয়ার ভাগিনা মুহিত মিয়া জগন্নাথপুর থানায় নিখোঁজ জিডি রুজু করেছেন। জিডি নং ১৯৭, তারিখ ৪-৯-২০১৯ইং। নিখোঁজ আব্দুশ শহিদ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের টিয়ারগাঁও গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ও আনছার মিয়া একই ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে। জিডি সূত্রে জানাযায়, আব্দুশ শহিদ ও আনছার মিয়া একটি বিয়ের অনুষ্টানে যাওয়ার কথা বলে মঙ্গলবার সকাল ১১টায় বাড়ি থেকে মটর সাইকেল নিয়ে বের হয়ে যান। বেলা গড়িয়ে যাওয়ায় উভয়ের পরিবারের সদস্যরা নিখোঁজ আব্দুশ শহিদ ও আনছার মিয়ার মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়ায় যায়। এর পর থেকে উভয়ের পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজনের বাড়ি এবং অন্যান্য স্থানে ব্যাপক খোজাখুজি অব্যাহত রেখেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বুধবার রাত ৮টা পর্যন্ত নিখোঁজ আব্দুশ শহিদ ও আনছার মিয়ার সন্ধান পাওয়া যায়নি। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিঁেখাজ জিডির সূত্রধরে অনুসন্ধান শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *