স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়নে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেস্বর) সকাল ১১টায় মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক প্রবীণ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, যুবলীগ নেতা ছাদেকুর রহমান সাদ প্রমূখ। বর্ধিত সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য প্রাথমিকভাবে প্রস্তাব করা হয় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, কোষাধ্যক্ষ আলহাজ¦ মাহবুবুল হক শেরীন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইলিয়াছ আহমদ, মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, সাবেক ইউপি সদস্য আতিকুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক মঞ্জুরুল আমিন দোয়েল। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থী ঘোষনায় তৃর্নমূল নেতাকর্মীরা ৮জন প্রার্থীর নাম প্রস্তাব করেছেন। এদের মধ্যে জনমত ও যোগ্যতা যাচাই বাছাই করে শীঘ্রই সুনামগঞ্জ জেলা কমিটির নিকট ৩জন প্রার্থীর নাম পাঠানো হবে।