নিজস্ব প্রতিবেদক::
জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকার বাসিন্দা শহরের সি/এ মাকের্টস্থ আলম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী হাজি শফিক আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি……….রাজিউন।
আজ রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা-২০ মিনিটের সময় হবিবপুর শাহপুরস্থ নিজ বাসভবনে তিনি ৭১ বছর বয়সে শেষ নিংশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ছেলে-২মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম হাজি শফিক আলীর জানাযার নামাজ সোমবার সকাল ১১টায় হবিবপুর আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এ তথ্যটি জানিয়েছেন মরহুম হাজি শফিক আলীর চাচাতো ভাই জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটি-এ সভাপতি আজাদ আলী।