১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • Update Time : ০৬:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
  • / 1330

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ কিশোর-কিশোরীদের উদ্বোধনী খেলা অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ( ১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর শহরের ভবের বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর ডিগ্রী কলেজের সাবেক শিক্ষানুরাগী সদস্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টা ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার, জগন্নাথপুর উপজেলা সহকারী সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই। উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী ও ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মাহবুবুর রহমান ভুইয়া মাহবুবের পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুহিন আহমদ দুদু, সহ-সভাপতি শাপলা মিয়া, সাংগঠনিক সম্পাদক স্বপন আহমদ, সাবেক সহ-সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুমোদিত কোচ রুহুল আমিন রাহুল, সদস্য মনির হোসেন, দিলোয়ার হোসেন, পৌরসভার কর আদায়কারী আব্দুস সালাম প্রমূখ। উদ্বোধনী খেলায় পৌরসভা বনাম মীরপুর, পাটলী বনাম সৈয়দপুর শাহারপাড়া, রানীগঞ্জ বনাম কলকলিয়া, আশারকান্দি বনাম চিলাউড়া হলদিপুর ইউনিয়নের মধ্যে অনুষ্টিত হয়। খেলায় পৌরসভাকে হারিয়ে ট্রাইবেকারে মীরপুর ইউনিয়ন, ১-০ গোলে সৈয়দপুর ইউনিয়নকে হারিয়ে পাটলী ইউনিয়ন, ১-০ গোলে রানীগঞ্জ ইউনিয়নকে হারিয়ে কলকলিয়া ইউনিয়ন এবং চিলাউড়া হলদিপুর ইউনিয়নকে হারিয়ে ট্রাইবেকারে আশারকান্দি ইউনিয়ন বিজয়ী হন। খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মাহবুবুর রহমান, ফুটবল তারকা শামীনুর রহমান ও জুনেদ আহমদ। ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মাহবুবুর রহমান মাহবুব জানান, আজ বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে মীরপুর বনাম পাইলগাঁও, আশারকান্দি বনাম পাটলী ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্টিত হবে। এছাড়াও কলকলিয়া ইউনিয়ন দল রিজার্ভ হয়ে খেলবেন। আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার ফাইনাল খেলা অনুষ্টিত হবে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Update Time : ০৬:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯