১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়
- Update Time : ০৯:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
- / 838
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে পৌর শহরের ২টি ব্যবসা প্রতিষ্টান ও এক মটরসাইকেল চালকের কাছ থেকে ১৮ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত ভোক্তা অধিকার আইনে মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অপরাধে শহরের হাবিব ট্রেডার্স ষ্টোরকে ১০হাজার টাকা, তালুকদার রেস্টুরেন্টকে ৮হাজার টাকা এবং হ্যামলেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক মটরসাইকেল চালককে ৫শ টাকা সহ সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।










