মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন সহ ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘীরে এলাকায় ভোটাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘ ১৫ বছর পর ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এমন আনন্দে আন্দোলিত হয়েছেন ইউনিয়নের সকল বয়সী ভোটাররা। সর্বত্রই বিরাজ করছে নির্বাচনী আমেজ। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড়া এখনো অন্য কোন দলীয় প্রার্থীর খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের শেষ দিন। ১৫ সেপ্টেম্বর বাছাই, ২২ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ১৪ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত নারী সদস্যা পদে ১৩জন এবং সাধারন সদস্য পদে ৪৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মনোনয়নপত্র জমা দিয়েছেন সংরক্ষিত নারী সদস্যা পদে ৩জন, সাধারন সদস্য পদে ১৩জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, আজ বুধবার পর্যন্ত চেয়ারম্যান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুল হক শেরিন, যুক্তরাজ্য প্রবাসী সাহাব আলী, আজিজুর রহমান, জুবেদ আলী লখন, আব্বাছ মিয়া ও শওকত আলী। সংরক্ষিত নারী সদস্যা পদে ১,২ ও ৩ নং ওয়ার্ড থেকে ৩জন, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড থেকে ৪জন, ৭,৮ ও ৯নং ওয়ার্ড থেকে ৬জন সহ মোট ১৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বুধবার পর্যন্ত নারী সদস্যা পদে ১,২ ও ৩ নং ওয়ার্ড থেকে রাবিয়া বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড থেকে শরিফুল বেগম, ৭,৮ ও ৯নং ওয়ার্ড থেকে পারুল রানী পাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারন সদস্য পদে ১নং ওয়ার্ড থেকে ৯জন, ২নং ওয়ার্ড থেকে ৫জন, ৩নং ওয়ার্ড থেকে ৩জন, ৪নং ওয়ার্ড থেকে ৫জন, ৫নং ওয়ার্ড থেকে ২জন, ৬নং ওয়ার্ড থেকে ৪জন, ৭নং ওয়ার্ড থেকে ৫জন, ৮নং ওয়ার্ড থেকে ৬জন ও ৯নং ওয়ার্ড থেকে ৬জন সহ মোট ৪৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বুধবার পর্যন্ত সাধারন সদস্য পদে ১নং ওয়ার্ড থেকে শফিক আলী, লিটন আহমদ ও ছইল মিয়া সোহেল, ২নং ওয়ার্ড থেকে কমর উদ্দিন, ৩নং ওয়ার্ড থেকে হোসেন রাসেল, ৫নং ওয়ার্ড থেকে সাহেদ মিয়া, ৭নং ওয়ার্ড থেকে আনোয়ার আলী, আব্দুল ওয়াহাব ও ম. আব্দুল কুদ্দুছ, ৮নং ওয়ার্ড থেকে ফয়জুর রহমান, আবুল হোসেন ও আব্দুল আলিম, ৯নং ওয়ার্ড থেকে সাহিদ মিয়া ১৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *