০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া আসামী সহ গ্রেফতার-২

  • Update Time : ০৭:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
  • / 539

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে পুলিশকে আহত করে ছিনিয়ে নেয়া আসামী সাবজুল মিয়া সহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ওসি তদন্ত নব-গোপাল দাশ, সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম, এস আই অনুজ কুমার দাশ ও এস আই লুৎফুর রহমান সহ পুলিশদল গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজার থেকে আসামী সাবজুল মিয়া (২৫) এবং তার ভাই আকবর আলী (৩৫) কে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত সাবজুল মিয়া ও আকবর আলী উত্তর কালনীরচর গ্রামের তছদ্দর আলীর ছেলে। পুলিশ জানায় গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামে গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা রাতে গাড়ি পুড়ানো মামলার আসামী সাবজুল মিয়াকে পুলিশ গ্রেফতারের পর আসামী পক্ষের লোকজন কর্তৃক এস আই আফছার আহমদ সহ পুলিশ সদস্যদের আহত করে সাবজুল মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ছিনিয়ে নেয়া আসামী সাবজুল মিয়া ও তার ভাই ইউপি সদস্য শওকত আলী সহ ৩৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়। ছিনিয়ে নেয়া আসামী সাবজুল মিয়াকে গ্রেফতার করতে থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ এসল্ট মামলার তদন্তকারী কর্মকর্তা সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছিনিয়ে নেয়া আসামী সাবজুল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া আসামী সহ গ্রেফতার-২

Update Time : ০৭:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯