স্টাফ রিপোর্টার:
আসন্ন জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদিরের সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে। কর্মী সভায় বক্তারা আসন্ন মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সভানেত্রী দেশ রত্ন শেখ হাসিনা মনোনীত প্রার্থী আব্দুল কাদিরের নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে ভোটারদের কাছে ভোট প্রার্থনার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়। বক্তারা আরো বলেন, দলের দায়িত্বশীল পদে থেকে যাহারা দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন আগামী ২২তারিখের মধ্যে তাদের প্রার্থীতা প্রত্যহার করে নেয়ার আহবান জানিয়ে বলেন অন্যতায় গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে। রবিবার ( ১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মীরপুর বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা আওয়ামী লীগের সদস্য যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকমল খান।

মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো: নুরুল ইসলামের পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক মইনুদ্দিন খান, প্রবাসী কমিউনিটি নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মীরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল খালিক, মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজেফর আলী, কোষাধ্যক্ষ সুবোধ রঞ্জন পাল, সাংগঠনিক সম্পাদক হাবিব খান, উপজেলা যুবলীগ নেতা ছাদেকুর রহমান ছাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক কয়েছ মিয়া, লিতু খান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ রুহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ দুলন, যুগ্ম আহবায়ক বাদশা মিয়া, যুবলীগ নেতা জুয়েল মিয়া, আফরোজ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রুবেল, সাধারন সম্পাদক ফরহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ প্রমূখ। সভায় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।