স্টাফ রিপোর্টার:
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তথ্যে কেন্দ্রের ৬ষ্ট এবং সেপ্টেম্বর মাসের প্রথম উঠান বৈঠক সকাল ১১টায় জগন্নাথপুর পৌর শহরের ৭নং ওয়ার্ডের ইকড়ছই এলাকায় আব্দুল গফুর মিয়ার বাড়িতে অনুষ্টিত হয়। উঠান বৈঠকে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিবাহ, যৌতুক, নারী স্বাবলম্বিতা, অর্থনৈতিক কর্মকান্ডের ভূমিকা সহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রমের রিসোর্স পার্সন ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাতের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, স্বাস্থ্য সহকারী অঞ্জন চৌধুরী প্রমূখ। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত জানান, শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকায় তালিকাভুক্ত ৫০জন নারীর অংশ গ্রহনে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। উঠান বৈঠক শেষে তাদের মধ্যে সম্মানী ভাতা ও নাস্তার প্যাকেট প্রদান করা হয়েছে। তিনি জানান, তথ্যে কেন্দ্রের ৬ষ্ট এবং সেপ্টেম্বর মাসের প্রথম উঠান বৈঠক জগন্নাথপুর পৌর শহরের ৭নং ওয়ার্ডের ইকড়ছই এলাকায় অনুষ্টিত হয়েছে। এর আগে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামে, রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে, কলকলিয়া ইউনিয়নে ও পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর এবং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ন সেবামূলক প্রকল্প। পর্যায়ক্রমে উপজেলার সব কটি ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্টিত হবে।