জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এসোসিয়েশনের বর্তমান সভাপতি উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের বাসিন্দা সুহিন আহমদ দুদুকে সভাপতি ও পৌর শহরের ইকড়ছই আমবাড়ি এলাকার বাসিন্দা হাসান আদিলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি শায়েখ আহমদ, দেলোয়ার হোসেন, ফারুক কামাল কামালী, স্বপন মিয়া, ওলিউর রহমান ওলি, যুগ্ম সম্পাদক সৈয়দ মনির মিয়া, সুহেল আহমদ ভূঁইয়া, জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক শামিনুর রহমান ভূঁইয়া, আব্দুর রহমান, অর্থ সম্পাদক সালমানুর রহমান, সহ অর্থ সম্পাদক কয়েছ মিয়া। উপদেষ্ঠা কমিটির সদস্যরা হলেন, সালা উদ্দিন আহমদ ভুইয়া, জাহির উদ্দিন, মাহবুবুর রহমান ভূঁইয়া, সোহেল আহমদ, রুমানুল হক রুমেন, আবুল হোসেন, আমির হোসেন, ছালিক আহমদ ও রহুল আমিন রাহুল। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কমিটি গঠন উপলক্ষ্যে এসোসিয়েশনের কার্যালয়ে আলোচনা সভায় ফুটবল এসোসিয়শনের প্রতিষ্ঠাতা সভাপতি জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সালা উদ্দিন আহমদ ভুইয়া, উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মাহবুবুর রহমান ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর সোহেল আহমদ, সাবেক ফুটবলার আবুল হোসেন, রুমানুল হক রুমেন, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া, উপজেলা ফুটবল এসোসিয়শনের সভাপতি সুহিন আহমদ দুদু, ফুটবলার শামিনুর রহমান, হাসান আদিল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *