সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে গভীর নলকূপ, স্যানিটেশন উপকারভোগীদের তালিকা প্রনয়ন

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টায় শতকোটি টাকার প্রকল্পের জগন্নাথপুর উপজেলায় হতদরিদ্র এবং দরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ ও স্যানিটেশন উপকারভোগীদের তালিকা প্রনয়নের কাজ চলমান রয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের নারায়নপুর, আটঘর, আউদত, চক তিলক, মধ্যমীরপুর, কামাল শাহ, শাহারপাড়া, কুড়িয়াইন, করিমপুর, মুক্তিরচক,পীরেরগাঁও, সম্ভুদাশী, চিতুলিয়া, ফতেহপুর, চকমনপুর, জালালাবাদ, চন্ডি হেদায়াতপুর, সৈয়দপুর, ইশানকোন, হাড়িকোনা, পশ্চিমপাড়া, গোয়ালগাঁও, নোয়াপাড়া, আগুনকোনা, দক্ষিন আগুন কোনা, তেঘরীয়া, বুধরাইল, পূর্ব বুধরাইল, মোরাদাবাদ, অনুচন্দ্র, ব্রাক্ষনগাঁও, পূর্ব ব্রাক্ষন গাঁও, কুড়িয়াইন, আহমদাবাদ, ইসলামপুর গ্রামের উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এ উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদ ভবন, শাহারপাড়া ফেরদৌসী কমিউনিটি সেন্টার এবং জনতা বাজারে পৃথক মতবিনিময় সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা সহ আওয়ামী লীগ সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম ও জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ লাল মিয়া প্রমূখ। জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার জানান, প্রকল্পের উপকারভোগীদের তালিকা প্রনয়নের জন্য উপজেলার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এলাকাবাসীর উপস্থিতিতে মতবিনিময় সভার মাধ্যমে তালিকা প্রস্তুত করা হচ্ছে। পরে সরেজমিন পরিদর্শন করে সুবিদাভোগী পরিবার মনোনীত করা হবে এবং দরিদ্র ৫ থেকে ১০টি পরিবারের জন্য একটি নলকূপ প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *