০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ভ্রাম্যান আদালতের অভিযানে জরিমানা আদায় সহ ৪টি গাড়ি আটক
- Update Time : ০৩:১১:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
- / 706
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে মটরযান আইনে সিএনজি অটোরিক্্রা ও টমটম গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় মটর যান আইনে সাড়ে ৪হাজার টাকা জরিমানা আদায় সহ ৪টি গাড়ি আটক করা হয়েছে। মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত পৌর শহরের ডাকবাংলো রোডের শহীদ মিনার এলাকা এবং পৌর পয়েন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে জরিমানা আদায় সহ ২টি সিএনজি অটোরিক্্রা ও ২টি ব্যাটারি চালিত টমটম আটক করে ট্রাফিক পুলিশের জিম্মায় দিয়েছেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্টে সহকারী কমিশনার ভুমি ইয়াসির আরাফাত জানান, শহর যানজটমুক্ত করনে অবৈধ পার্কিং এবং ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।










