০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : ১২:০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
  • / 762

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম থেকে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা রাতে শারফুল বেগম (৪০)নামের এক মহিলার গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শারফুল বেগম নোয়াগাঁও গ্রামের মৃত শুকুর মাহমদের মেয়ে। ভিক্ষাবৃত্তি করে সংসার চালানো বৃদ্ধা ফুল বিবি জানান, আমার শারফুল বেগমকে বাড়িতে রেখে বিভিন্ন এলাকায় ভিক্ষা করতে যাই। ওই দিন আছরের পর বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে আমার মেয়ে শারফুল বেগমকে ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে আমার বসত ঘরের দরজা ভেঙ্গে দেখা যায় শারফুল বেগম গলায় উড়না পেছানো অবস্থায় ঘরের তীরের সাথে তার মৃত দেহ ঝুলছে। বিষয়টি থানায় জানানো হলে সন্ধ্যার পর পুলিশ এসে শারফুল বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। তবে কি কারনে শারফুল বেগমের মৃত্যু হয়েছে সঠিক কোন কারন জানাতে না পরলেও তিনি জানান, সে দীর্ঘদিন ধরে মস্তিস্ক বিকৃত ছিল। থানার এস আই অনিক চন্দ্র দেব জানান, শারফুল বেগমের গলায় ফাঁস লাগানো মৃত দেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শারফুল বেগমের লাশ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ১২:০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯