নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে আসাব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার বিকাল ৫টায় রৌয়াইল ঈদগাহ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন জগন্নাথপুর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত, জগন্নাথপুর থানার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
এসময় উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ুম, ইউপি সদস্য নাজমুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল বাছিত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে শোক প্রকাশ করেছেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা:আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না, সাধারন সম্পাদক শাহ্ রুহেল সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আসাব আলী আজ শনিবার নিজ বাড়িতে বার্ধক্যজনি কারণে মৃত্যুবরণ করেন (ইন্না……….রাজিউন)।