স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার ( ২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারের উপকারভোগী নারী-পুরুষ ও বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গের অংশ গ্রহনে বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতির তথ্য চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কোষাধ্যক্ষ মো: আব্দুল হাই প্রমূখ।