স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে সিএনজি অটোরিকসা শ্রমিকদের আভ্যান্তরিন দ্বন্দের জের ধরে শ্রমিকদের হামলায় সিএনজি অটোরিকসা চালক শাহান মিয়া (২০) গুরুতর আহত হয়েছে। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। আহত শাহান মিয়া জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার হিরন মিয়ার ছেলে। এবং সিএনজি অটোরিকসা শ্রমিক সংগঠন শহরের পূর্বপাড়ের সদস্য। শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৯টায় রানীগঞ্জ বাজারে সিএনজি অটোরিকসা রানীগঞ্জ সংগঠনের সদস্যরা চালক শাহান মিয়াকে মারধর করেছে বলে সিএনজি অটোরিকসা পূর্বপাড় সংগঠনের সদস্যরা জানিয়েছেন। প্রসঙ্গত: সিএনজি অটোরিকসা দিয়ে যাত্রী আনা নেয়াকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে আজমল হোসেন মিঠুর নেতৃত্বাধীন রানীগঞ্জ সিএনজি অটোরিকসা শ্রমিক সংগঠন ও পৌর শহরের নদীর পূর্বপাড় শফিকুল ইসলাম খেজরের নেতৃত্বাধীন শ্রমিক সদস্যদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে জগন্নাথপুর নদীর পূর্বপাড় সংগঠনের এক অটোরিকসা চালককে রানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে মারধর করা হয়। প্রতিশোধ নিতে গত ২৭ সেপ্টেম্বর বিকেলে পৌর শহরের বটেরতল এলাকায় রানীগঞ্জ সিএনজি অটোরিকসা শ্রমিক সংগঠনের সদস্য ফজল মিয়াকে বেধরক পিঠিয়ে আহত করে। গুরুতর আহত ফজল মিয়াকে প্রথমে জগন্নাথপুর এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়েছে । পরবর্তীতে সিএনজি অটোরিক্্রা শহরের পূর্বপাড় সংগঠনের নেতা শফিকুল ইসলাম খেজরের নেতৃত্বে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় শহরের পৌর পয়েন্টে আকস্মিকভাবে হামলা চালিয়ে রানীগঞ্জ সিএনজি অটো রিকসা সংগঠনের নেতা আজমল হোসেন মিঠুকে মারধর করে গুরুতর আহত করে। গত ৩০ সেপ্টেম্বর শফিকুল ইসলাম খেজরের বোন জামাই সংগঠনের সাবেক সভাপতি আলা উদ্দিনকে রানীগঞ্জ সিএনজি অটোরিকসা সংগঠনের শ্রমিকরা মারধর করেছে। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুনরায় বৃহস্পতিবার রাতে যাত্রী জগন্নাথপুর পূর্বপাড় সংগঠনের সদস্য রানীগঞ্জ স্ট্যান্ডে পৌছলে প্রতিপক্ষরা হামলা চালিয়ে জনি মিয়া (১৯) কে আহত করে। গুরুতর আহত জনি মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সিএনজি অটোরিকসা শ্রমিক সংগঠনের শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।