জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ২১ অক্টোবর থেকে শুরু

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ২১ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষা শেষ হবে ২৬ অক্টোবর। মৌখিক পরীক্ষা ২১ অক্টোবর বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩১ জন, ২২ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬০ জন, ওই দিন বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত ৬০জন, ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬০ জন, ওই দিন বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত ৬০জন, ২৪ অক্টেবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬০ জন, ওই দিন বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত ৬০জন, ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬০ জন এবং ওই দিন বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত ৫০ জন সহ লিখিত পরীক্ষায় উত্তীর্ন মোট ৫০১জন শিক্ষক পদে চাকুরী প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, ২১ অক্টেবার থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *