০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে উৎসবমূখর প্রচারনা

  • Update Time : ০৪:৩১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • / 1044

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার আসন্ন মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদিরের সমর্থনে উৎসবমূখর প্রচার প্রচারনায় ভোটাররা আকৃষ্ট হচ্ছেন। ইউনিয়নের প্রতিটি বাজার এলাকা গ্রামের পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারপত্র ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন দলীয় নেতাকর্মীরা। নির্বাচনী অবিরাম প্রচারনায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসনাত হোসাইন মিরপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড চষে বেড়াচ্ছেন। নির্বাচনী প্রচারপত্র বিলির পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতিতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আব্দুল কাদিরকে বিজয়ী করতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠকে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ফিরিস্থি তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতায় আগামী ১৪ অক্টোবর নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল কাদিরকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানান। উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, যুক্তরাজ্যের হিথ্রো শাখা আওয়ামী যুবলীগের প্রতিষ্টাতা সভাপতি আব্দুশ শহীদ, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সদস্য সাদেকুর রহমান ছাদ, সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক মঞ্জুরুল আমীন দোয়েল, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী জামিল আহমদ সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নির্বাচনী প্রচারনায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

মিরপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে উৎসবমূখর প্রচারনা

Update Time : ০৪:৩১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯