জগন্নাথপুরে আ.লীগ নেতা দ্বিপাল কান্তির স্মরনে ছাত্রলীগের শোকসভা

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দ্বীপক কান্তিদে দিপালের মৃত্যুতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শোক সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন। জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্নার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ রুহেলের পরিচালনায় প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পংকজ দে, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ- প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মোতাহির আলী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, যুগ্ম সাধারণ সম্পাদক তোহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ, সাধারণ সম্পাদক তাহা আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লায়েক আহমদ, পাটলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ান আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা হাসান আদিল, নিজাম রনি, কামরুল, পাপ্পু, লিকন, কামরান, ফাহিম হুদা, ইমন, কাওসার প্রমূখ। শোক সভায় বক্তারা বলেন দ্বিপাল কান্তি দে ছিলেন আওয়ামী লীগের নিবেদিত সৈনিক। তার শুন্যতা সহজে পুরন হবার নয়। বক্তারা আ.লীগ নেতা দ্বিপালের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান। শোকসভার শুরুতে দ্বিপাল কান্তি দে’র স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *