০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে জুয়ার আসর বসানোর দায়ে এক জনের কারাদন্ড

  • Update Time : ০৮:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯
  • / 749

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে জুয়া খেলার আসর বসানোর অপরাধে আলা উদ্দিন নামে চা দোকানদারকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১১ অক্টোবর) রাতে জগন্নাথপুর পৌর শহরের সি/এ মার্কেট এলাকায় আলা উদ্দিনের চায়ের দোকানে জুয়া খেলা চলছিল এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় দোকানদার আলা উদ্দিনকে আটক করা হয়। এসময় জুয়ার আসর থেকে অন্যান্যরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত আটককৃত আলা উদ্দিনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেন। খেলার আসরে উপস্থিত থাকায় ওয়াহিদ নামের এক ব্যক্তিকে ১শত টাকা জরিমানা করা হয়। অভিযানে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফত জানান, জুয়া আইনের ১৮৬৭ এর (৩) ধারা মোতাবেক দোকানদারকে কারাদন্ড প্রদান করা হয়েছে। অপরজনকে জুয়া খেলায় উপস্থিত থাকায় একই আইনের (৪) ধারায় ১শত টাকা অর্থদন্ড অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে জুয়ার আসর বসানোর দায়ে এক জনের কারাদন্ড

Update Time : ০৮:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯