মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান শেরীনের কৃতজ্ঞতা প্রকাশ

মো: আব্দুল হাই :
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরীন মীরপুর ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থাপিত নির্বাচনের ফলাফল ও ঘোষনা কেন্দ্রে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মুজিবুর রহমান কর্তৃক বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা পর ফলাফল সিট তুলে দেয়া হয়। এসময় তাৎক্ষনিকভাবে বিপুল ভোটে বিজয়ী চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন তার প্রতিক্রিয়ায় বলেন, একটি অবাধ সুষ্টু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করায় আমি আমার প্রিয় মীরপুর ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ বিজয় আমার একার নয় পুরো ইউনিয়নবাসীর। জনকল্যাণে নিজের জীবন কে উৎসর্গ করে কাজের মাধ্যমে আপনাদের ভালোবাসার প্রতিদান দিতে চাই। তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সীমানা জটিলতায় দীর্ঘ ১৬বছর আটকে থাকার পর গত সেপ্টেম্বর মাসে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক নির্বাচনের তফশীল ঘোষনার পর ইউনিয়ন বাসীর মধ্যে নির্বাচনী আমেজ দেখা দেয়। নির্বাচনের তফশীল অনুযায়ী ১৪ অক্টোবর সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নির্বাচন অনুষ্টিত হয়।

চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরীন আনারস প্রতীকে ৫হাজার ৪শ ৭২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির ৩হাজার ৪শ ৮ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচনে চেয়ারম্যান পদে সাহাব আলী টেলিফোন প্রতীকে ৪শ ৬৯ ভোট, শওকত আলী চশমা প্রতীকে ৩শ ৭৭ ভোট, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্বাছ মিয়া ১শ ১৪ ভোট এবং আতাউর রহমান মটর সাইকেল প্রতীকে ৮১ ভোট পেয়েছেন । ১০টি কেন্দ্রে ১৪হাজার ৩শ ৯০জন ভোটারের মধ্যে ১১হাজার ৩শ ১৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সংরক্ষিত নারী সদস্যা পদে ১,২ ও ৩ নং ওয়ার্ড থেকে বিজয়ী হয়েছেন মোছা: হাসনা হেবা, ৪,৫ও ৬নং ওয়ার্ড থেকে নাজমিন আক্তার এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ড থেকে ফুল বেগম। সাধারন সদস্য পদে ১নং ওয়ার্ডের খলিলুর রহমান, ২নং ওয়ার্ডের মাহবুবু হোসেন, ৩নং ওয়ার্ডের হোসেন রাসেল, ৪নং ওয়ার্ডের হাফিজুর রহমান খালেদ, ৫নং ওয়ার্ডের আব্দুশ শহীদ, ৬নং ওয়ার্ডের মোজাম্মিল খান, ৭নং ওয়ার্ডের আব্দুল ওয়াহাব, ৮নং ওয়ার্ডের মোস্তাক আহমদ, ৯নং ওয়ার্ডের নেওয়ার হোসেন বিজয়ী হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: মুজিবুর রহমান জানান, চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী সহ সকল প্রার্থীদের ফলাফল সোমবার রাত সাড়ে ৯টায় ঘোষনা করা হয়েছে। সংরক্ষিত নারী সদস্যা ও সাধারন সদস্য পদে বিজয়ী প্রার্থীদের চুড়ান্ত ফলাফল সিট আজ মঙ্গলবার প্রার্থীদের প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *