জগন্নাথপুরে জেলা প্রশাসক আব্দুল আহাদ: সরকারের উন্নয়ন সঠিকভাবে তদারকি করা হলে টেকসই উন্নয়ন সম্ভব

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে বর্তমান সরকার দেশকে উন্নত রাষ্ট্রে নিয়ে যেতে কাজ করছেন। সরকারের উন্নয়ন সঠিকভাবে তদারকি করা হলে টেকসই উন্নয়ন সম্ভব উল্লেখ করে তিনি বলেন সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে আমরা কাজ করছি। তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে মানুষ সহজেই এখন সেবা পাচ্ছেন উল্লেখ করে বলেন ‘৩৩৩’ হেল্প সেন্টারের কল করে সকল বিভাগের সরকারি বেসরকারি সেবা মিলছে। তিনি দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করে যেতে প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়সভা ও গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল আহাদ উপরোক্ত কথাগুলো বলেছেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আমির হোসেন, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, মুক্তিযোদ্ধা রঞ্জিত দাস, দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনু। মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মো: ইয়াসির আরাফাত, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল হক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সম্রাট হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মুখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন। সভায় তথ্য প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার আশীষ চক্রবর্তী প্রজেক্টরের মাধ্যমে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন চিত্র প্রদর্শন করেন। পরে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শাষনহবি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ৩বান্ডেল ঢেউ টিন ও নগদ ৯হাজার টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, উপজেলা ভূমি অফিস পরিদর্শন, পাটলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন, শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন, শ্রীরামসী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক এবং আমার বাড়ি আমার খামার প্রকল্পের উঠান বৈঠকে অংশ গ্রহন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *