জগন্নাথপুরে তথ্য সেবা কেন্দ্রের উঠান বৈঠকে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার:
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তথ্যে কেন্দ্রের উঠান বৈঠক জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খাশিলা গ্রামে ইউপি সদস্য অর্জুন দাসের বাড়িতে অনুষ্টিত হয়। উঠান বৈঠকে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিবাহ, যৌতুক, নারী স্বাবলম্বিতা, অর্থনৈতিক কর্মকান্ডের ভূমিকা সহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রমের এবং উঠান বৈঠকের দিক নির্দেশনামূলক প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার ডা: শারমিন আরা আশা, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার দেব, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাতের পরিচালনায় উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, ইউপি সদস্য অর্জুন দাস প্রমূখ। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খাশিলা গ্রামে অনুষ্টিত হয়েছে। উঠান বৈঠকে সেবা গ্রহীতারা তথ্য সেবার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের স্বাস্থ্য সেবা পেয়ে খুশি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *