১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ডাকাত সর্দার কদ্দুস গ্রেফতার

  • Update Time : ০৮:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • / 772

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রামীন ফোনের প্রায় ৫ লাখ টাকা ছিনতাইয়ের মামলার ডাকাত সর্দার কদ্দুস মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত কদ্দুছ জগন্নাথপুরের সীমান্তবর্তী ছাতক উপজেলার হায়দরপুর গ্রামের মৃত তাহিদ উল্লার ছেলে। বৃস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশদল ছাতক উপজেলার হায়দরপুর বাজারে অভিযান চালিয়ে কদ্দুস মিয়াকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, ছিনতাই হওয়া ৪ হাজার ৮শত ৫৭ টাকার গ্রামীণ মোবাইল ফোনের রিচার্জ কার্ড এবং খেলনার ১টি ওয়্যারলেস সেট উদ্ধার করেন।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ২টি মোটরসাইকেল যোগে ৪ছিনতাইকারী জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের যুগলনগর পয়েন্ট থেকে গ্রামীণ ফোনের বিক্রয় প্রতিনিধি তুহিনুর রহমান তুহিনের নিকট থেকে ৪ লাখ ৯৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন খালেদ নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেন। এঘটনায় তুহিনুর রহমান তুহিন বাদি হয়ে ডাকাত কদ্দুস মিয়া সহ ৪জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ডাকাত সর্দার কদ্দুস গ্রেফতার

Update Time : ০৮:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯