১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নিরাপদ সড়ক চাই (নিসচার) আলোচনা সভা ও লিফলেট বিতরণ

  • Update Time : ১১:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
  • / 810

স্টাফ রিপোর্টার:
জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয় প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে স্কুল পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত। নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়াদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনহার, জালাল হুসেন, জয়নুল হক জয়, দপ্তর সম্পাদক জাকির হোসেন চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক রাহেল আহমদ, প্রকাশনা সম্পাদক শাহ শাকিল, সদস্য মারজান চৌধুরী, ফয়সাল আহমদ, রেদওয়ান হাদী, কামরান আহমদ, স্কুল ছাত্র বিজয় কৃষ্ণ দাস প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র জামি আহমদ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে নিরাপদ সড়ক চাই (নিসচার) আলোচনা সভা ও লিফলেট বিতরণ

Update Time : ১১:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯